চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

হংকংকে হারিয়ে শেষ চারে পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-09-2022 02:47:04 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


১৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানে গুটিয়ে গেছে হংকং। ১৫৫ রানের বিশাল ব্যবধানে জিতে সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান। 


এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় হংকং অধিনায়ক নিজাকাত খান।। শুরুতে চাপে থাকলেও শেষ পর্যন্ত ১৯৩ রানের বড় সংগ্রহ পায় বাবররা। এটি এবারের এশিয়া কাপের সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯২ রান করেছিল ভারত।


এই রান তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে হংকং। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে ব্যাটাররা। পাওয়ার প্লের পরবর্তী ৪ ওভারে হংকং হারায় ৫ উইকেট। দশম ওভারের শুরুতে নবম উইকেট যখন হারায় তখন রানের খাতায় জমা হয় ৩৮। শেষ পর্যন্ত এর বেশি আর আগাতে পারেনি হংকং। ১০.৪ ওভারের মাথায় হারায় শেষ উইকেট।


পেসার নাসিম শাহ আগের ম্যাচেই দুই উইকেট তুলে নিয়ে টলিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইনআপকে। সেই ধারাটা আজও ধরে রাখেন তিনি। শুরুতেই তুলে নেন দুই উইকেট। তৃতীয় ওভারের প্রথম বলে তিনি অধিনায়ক নিজাকাত খানকে ফেরান আসিফ আলির ক্যাচ বানিয়ে। 


সে ওভারের পঞ্চম বলেই আবারও তার আঘাত। এবার তিনি বোল্ড করেন বাবর হায়াতকে। ৪ বল খেলে শূন্য হাতে ফেরেন তিনি।


পঞ্চম ওভারে দৃশ্যপটে আসেন শাহনেওয়াজ দাহানি। ওপেনার ইয়াসিম মুর্তজাকে ফেরান তিনি। তাতে ১৯ রানেই হংকং খুইয়ে বসে ৩ উইকেট। পাওয়ারপ্লে শেষ করে ২৫ রানে। এর ফলে রান তাড়ার কক্ষপথ থেকে ছিটকে যায় হংকং।


দুই স্পিনার শাদাব খান আর মোহাম্মদ নওয়াজের ভেল্কিতে বড় বিপদে পড়ে হংকং। ৭ থেকে ১১ ওভারে টানা বল করেছেন দুজন মিলে। প্রতি ওভারেই অন্তত একটা করে উইকেট তুলেছেন তারা।


অষ্টম ওভারে নওয়াজ আর ১১তম ওভারে শাদাব নিয়েছেন দুটো করে উইকেট। তাতেই নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়ে হংকং। ১৫৫ রানের হার সঙ্গী হয় তাদের।


এর আগে বোলিংয়ে এসে প্রথম ওভারটি দুর্দান্তভাবে শেষ করেন হংকংয়ের হারুন আরশাদ। ৪টিই ডট বল দেন তিনি, খরচ করেন মাত্র ২ রান। পরের ওভারে পাকিস্তান তোলে ৫ রান। হংকং অধিনায়ক নিজাকাত খান পরের ওভার করতে ডাকেন এহসান খানকে। প্রথম ২ বলে ২ রান দিলেও তৃতীয় বলে এহসান তুলে নেন বাবর আজমকে। নিজের বলে নিজেই ক্যাচ নেন তিনি। আউট হওয়ার আগে পাকিস্তান দলপতি ৮ বলে করেন ৯ রান।


বাবর আজম আউট হয়ে গেলে ক্রিজে আসেন ফখর জামান। রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে পাওয়ার প্লে শেষে মন্থর গতির ব্যাটিংয়ের বাইরে যেতে পারেননি তিনি। পাওয়ার প্লে শেষে স্কোর বোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪০ রান। গাজানফারের করা নবম ওভারে ফখরকে আউট দেন আম্পায়ার। তবে পাকিস্তানি ব্যাটার রিভিউ নিলে দেখা যায় বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, ফখরও বেঁচে যান, ফিরতে হয়নি প্যাভিলিয়নে।


দলীয় ১৪তম ওভার থেকে কিছুটা মেরে খেলতে চেষ্টা করে রিজওয়ান ও ফখর জুটি। দুজনই পান হাফসেঞ্চুরির দেখা। ৪২ বলে অর্ধশত রান পূর্ণ করেন রিজওয়ান। ৪১ বলে ৫৩ রান করে ফখর আউট হন এহসান খানের বলে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়ের মার। শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকা রিজওয়ানের ৫৭ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার। খুশদিল শাহের ব্যাট থেকে ১৫ বলে আসে ৩৫ রান।


আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে