ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিয়ের ৩ মাসের মাথায় যৌতুকের বলি হলেন কক্সবাজারের সুমি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ছনখোলা ঘোনারপাড়ায় যৌতুকের দাবিতে স্বামী এবং তার পরিবারের নির্যাতনে সাকিলা নুর সুমি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।


এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় নিহত সুমি আক্তারের মা সেলিনা আক্তার বাদী হয়ে অভিযুক্ত স্বামীসহ ৫ জনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।



পুলিশ নিহত সুমির শাশুড়ী নুর নাহার বেগমকে আটক করেছে বলে জানা গেছে।



মামলার এজাহার সূত্রমতে, গত বুধবার সকাল ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ঘোনার পাড়ার এখলাছ মিয়া প্রকাশ বুধাইয়ার পুত্র বোরহান উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গৃহবধূ সুমি আক্তারকে মারধর করেন। পরে সুমি আক্তারকে মুমূর্ষ অবস্থায় তার শ্বশুরবাড়ির লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমি আক্তার মারা যান। এদিকে মৃত্যু নিশ্চিত জেনে স্বামী বোরহান উদ্দিন পালিয়ে গেলেও শাশুড়ি নুর নাহার বেগমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।


এদিকে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাগরিবের নামাজের সাকিলা নুর সুমি আক্তারের নামাজে জানাজা ছনখোলা ঘোনার পাড়া সাইক্লোন সেন্টার এর মাঠে অনুষ্ঠিত হয়।




সুমি আক্তারের মা সেলিনা আক্তার জানান, তার বাড়ি ও তার মেয়ে সুমি আকতারের শ্বশুরবাড়ি একই এলাকায়। গত ৫ জুন নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে তার মেয়ে সুমি আক্তার এর সাথে স্থানীয় এখলাছ মিয়ার পুত্র বোরহান উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছু দিন যেতে না যেতেই পাষণ্ড স্বামী বোরহান উদ্দিন ও তার পরিবারের লোকজন যৌতুকের জন‍্য সুমিকে প্রতিনিয়ত মারধর করে। অথচ জামাইকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল ও দেড় ভরি ওজনের স্বর্ণও দেয়া হয়েছে। কিন্তু এতেও সন্তুষ্ট হননি লোভী স্বামী বোরহান উদ্দিন। লোভি স্বামী বিয়ের কিছুদিন পার মা হতেই যৌতুকের দাবিতে মারধর শুরু করে সুমিকে। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন স্বামী বোরহান। এক পর্যায়ে যৌতুকের দাবি নিয়ে পরিকল্পিতভাবে সুমির স্বামী এবং স্বামীর পরিবারের লোকজন আমার মেয়ে সুমি আকতার কে হত্যা করেছে বলে দাবি করেন। আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের এর সুষ্ঠু বিচার চাই ।

সুমি আক্তারের পিতা শফি উল্লাহ তার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


স্থানীয় এলাকাবাসী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন স্বামী, শশুর এবং শাশুড়ী অমানুষিকভাবে নির্যাতন করেছে।



কক্সবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: সেলিম উদ্দিন ঘাতক বোরহানউদ্দিনের মা নুর নাহার বেগমকে আটকের বিষয় নিশ্চিত করেছেন। অন্যান্যদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে