জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ কুবির কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদের

রাজশাহী জেলা বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় হুমকিদাতা ও তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদদাতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদ।


সোমবার (২২ মে) সংগঠনের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।


প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  এমন হুমকি শুধু ব্যক্তি প্রধানমন্ত্রীকে নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম আঘাত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বিশ্বাসী জামায়াত-বিএনপির পূর্বসূরীরা যেভাবে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল, সাম্প্রতিক হুমকিই প্রমাণ করে, তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। 


আমরা দেখেছি, এ ষড়যন্ত্রের অংশ হিসেবে ২১ আগস্টসহ বিভিন্ন সময়ে জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। তাই, এ ধরনের হুমকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এ হুমকি ১৫ আগস্ট ও ২১ আগস্টসহ স্বাধীনতাবিরোধী চক্রান্তের সঙ্গে একই সূত্রে গাঁথা।


প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মীরা বর্তমান উন্নত, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠকর্মী। আমরা তাঁর বিরুদ্ধে এবং বাংলাদেশের অগ্রযাত্রার পথে কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেব না।


আমরা বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে হুমকিদাতা এবং তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদদাতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।



উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। 

আরও খবর