কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

টি-টোয়েন্টি ব্যাটিংয়ে স্কটল্যান্ড-পাপুয়া নিউগিনির চেয়ে নিচে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 09:53:07 am

ফাইল ছবি


টি-টোয়েন্টি মানেই চার-ছক্কাই বিনোদন। বলা টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা অথচ বাংলাদেশের ব্যাটাররা এই ফরম্যাটে খেলতে গেলে চার-ছক্কা মারতেই যেন ভুলে যান।

এইতো জিম্বাবুয়ের টি-টোয়েন্টিতে ধুঁকতে হয় বাংলাদেশকে। পারফরম্যান্সের এই দুর্দশার ছাপ দেখা যাচ্ছে আইসিসির র্যাংকিংয়েও। মঙ্গলবার আইসিসি সর্বশেষ যে র্যাংকিং দিয়েছে, তাতে সেরা ৩৬ জন ব্যাটারের মধ্যেও নেই বাংলাদেশের কেউ।

বাংলাদেশের ব্যাটারদের আগে র্যাংকিংয়ে আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড তো বটেই, পাপুয়া নিউগিনির ব্যাটারও আছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা কোথায় দাঁড়িয়ে, বোঝা যাচ্ছে এই র্যাংকিংয়েই।




বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই ফরম্যাটে সেরা অবস্থান নাইম শেখের। জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এক ধাপ নেমে এখন ৩৭ নম্বরে।

এক ধাপ এগিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৪২ নম্বরে। এক ধাপ নেমে লিটন দাস আছেন ৪৯তম অবস্থানে। চার ধাপ এগিয়েছেন আফিফ হোসেন। এখন তিনি ৫৪ নম্বরে।

বোলিং র্যাংকিংয়ে অবশ্য সেরা বিশের মধ্যে আছেন বাংলাদেশের শেখ মেহেদি হাসান। তিনি আগের মতোই ১৪ নম্বর অবস্থানে আছেন। পাঁচ ধাপ নেমে নাসুম আহমেদ এখন ২১ নম্বরে। তিন ধাপ নেমে সাকিব আল হাসান ২৭ আর দুই ধাপ এগিয়ে মোস্তাফিজুর রহমান আছেন ৩১তম অবস্থানে।

অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি সাকিব দুই নম্বরে। এই ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনিই।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে








6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে