আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লালমাই যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-05-2023 08:46:29 am

কুমিল্লা দক্ষিণ জেলার লালমাই উপজেলা যুবদলের নবগঠিত গায়েবী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৯ মে সোমবার বিকেলে ভুলইন দক্ষিণ ইউনিয়ন যুবদল প্রস্তুতি কমিটির আহব্বায়ক, মাকসুদুর রহমান মাসুদ এর নেতৃত্বে, উপজেলার ভুশ্চি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।


উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা ইউসুফ, সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা বাহারুল ইসলাম, বেলঘর উত্তর যুবদল নেতা ইকবাল হোসেন, পেরুল দক্ষিণ যুবদল নেতা মহিন উদ্দিনসহ অনেকে।


এসময় বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে লালমাই উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা হলেও কতিপয় কিছু আ' লীগের দালাল অযোগ্য লোকদের দিয়ে যুবদলের পকেট কমিটি গঠন করেছে। আমরা এ কমিটি মানি না, মানবো না। এই এলাকার মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিভিন্ন সময়ে এই এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। জননেতা মনিরুল হক চৌধুরীর বাহিরে আমরা এ অঞ্চলে কোনো কমিটি মানিতে পারিনা।


বক্তারা আরো বলেন এই কমিটিতে যারা রয়েছে তাদের অনেককেই কর্মীরা চিনে না, এই পকেট কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। পাশাপাশি মোবাশ্বের আলম ভূঁইয়াকেও লালমাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে নবগঠিত কমিটি বাতিল করা না হলে রাজপথে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচী অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতারা।

আরও খবর