মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে অ্যাডভান্স কম্পোজিট করখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাস্টারবাড়ীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

কারখানার শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে অ্যাডভান্স কম্পোজিট কারখানায় প্রায় ১ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ ২৭ মে শ্রমিকদের সঙ্গে আলোচনার করে ২৯ মে বেতন পরিশোধ করার সিদ্ধান্ত দেন এবং ২৮ মে সাধারণ ছুটি ঘোষণা করেন।


২৯ মে সোমবার শ্রমিকেরা কর্মস্থলে যোগদান করার জন্য গেটের সামনে আসেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ আবার ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়।


আজ মঙ্গলবার সকালে আবার তাঁরা কাজে যোগ দিতে কারখানার গেটে আসেন। এর আগে তালাবদ্ধ গেটে ৩১ মে পর্যন্ত ছুটির নোটিশ টানানো হয়। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান ও ভালুকা মডেল থানার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। 

তাঁরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 

 

কারখানার ব্যবস্থাপক (অ্যাডমিন) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকিং সমস্যার কারণে এপ্রিল মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। আগামী (১ জুন) বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।


শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল। গত রাতেই কারখানা কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়ে মিল গেটে নোটিশ টানিয়ে দেন। 


তিনি আরও বলেন, ‘এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন পরিশোধ করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।#

Tag
আরও খবর