সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চোট নিয়ে হাসপাতালে মোহাম্মদ রিজওয়ান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2022 03:33:31 pm

রেজোওয়ান

◾ স্পোর্টস ডেস্ক


এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচে পায়ের পেশিতে চোট পান মোহাম্মদ রিজওয়ান। চোট নিয়েও ভারতের বিপক্ষে দলকে জেতাতে সবচেয়ে বেশি লড়েন তিনি। তবে ম্যাচ শেষে সেই চোটের কারণেই তাকে হাসপাতালে যেতে হয়েছে। 


পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। 


সংবাদমাধ্যমটি বলছে, চোট নিয়েই ৫১ বলে ২ ছক্কা আর ৬ চারে ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। তাতে ৫ উইকেটের জয় পায় দল। সোমবার রিজওয়ানের এমআরআই স্ক্যান করা হবে। 


এশিয়া কাপ শুরুর আগে থেকেই ইনজুরির সমস্যায় জর্জরিত পাকিস্তান শিবির। ছয় দলের এ প্রতিযোগিতা শুরুর আগেই হাঁটুর চোটে ছিটকে পড়েন দলটির সবচেয়ে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এরপর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আগে অনুশীলনের সময় পিঠে চোট পেয়ে বাদ পড়েন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম। সাইড স্ট্রেইনের জন্য এই টুর্নামেন্টে অভিষেক হওয়া পেসার শাহনেওয়াজ দাহানিও রোববার ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি।  


এশিয়া কাপে সুপার ফোর পর্বে পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে।



আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে