মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অশ্লীলতা ছড়ানোর শাস্তি ভয়াবহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-06-2023 02:02:01 am

◾মুফতি খালিদ কাসেমি : আরবি ফাহিশা শব্দের অর্থ অশ্লীলতা, নির্লজ্জতা, খারাপ কাজ ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, ইসলামে অনুমোদিত কথা ও কাজের সীমা অতিক্রম করার নামই অশ্লীলতা। কারও একান্ত মুহূর্তের ছবি কিংবা ভিডিও ধারণ করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া অশ্লীলতা প্রচার করার শামিল। অশ্লীলতা প্রচার করা অত্যন্ত গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ। 


পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না।’ (সুরা নুর: ১৯) এ আয়াতে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর ব্যাপারে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। 


অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারও প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ।’ (সুরা নিসা: ১৪৮) সুতরাং অশ্লীল কথা বা কাজ গোপন করে রাখা উচিত; মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয়।


সব ধরনের অশ্লীলতা ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। এরশাদ হচ্ছে, ‘আপনি বলুন, নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ ও অসংগত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক করা, যার কোনো সনদ তিনি পাঠাননি আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যে সম্পর্কে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নেই।’ (সুরা আরাফ: ৩৩)  


অশ্লীলতার কারণে মহামারি দেখা দেয় এবং বিভিন্ন ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ে। নবী (সা.) এরশাদ করেন, ‘যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারি আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। এ ছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা আগের মানুষের মধ্যে কখনো দেখা যায়নি।’ (ইবনে মাজাহ)


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক