লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

অভিনব পদ্ধতিতে ঝিঙে চাষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2022 11:53:42 pm

ফাইল ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক



ভুট্টা সংগ্রহ শেষে জমিতে রেখে দেওয়া হয়েছে ভুট্টার গাছ। দাঁড়িয়ে থাকা সেই গাছে ঝুলছে ঝিঙে। এমনি দৃশ্য দেখা গেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি গ্রামে। এখানকার ৬০ হেক্টর জমিতে অভিনব এমন পদ্ধতিতে চলছে ঝিঙে চাষ। এভাবে ভু্ট্টা ও ঝিঙের সমন্বিত চাষে লাভবান হয়েছেন দুই শতাধিক কৃষক।


চাষিরা ঝিঙে চাষে আগে ব্যবহার করতেন বাঁশের কঞ্চি বা মাচা। এখন আর বাড়তি ঝামেলায় যেতে হচ্ছে না তাদের। অভিনব এই পদ্ধতিতে ঝিঙে চাষে খরচও হচ্ছে কম। এতে তাদের লাভ হচ্ছে দ্বিগুণ।  


বিরাশি গ্রামের চাষিরা জানান, ভুট্টার ক্ষেতে এক-দেড় মাসের মধ্যে ভুট্টা গাছের পাশে ঝিঙের বীজ রোপন করতে হয়। ভুট্টার পরিচর্যা আর সেচ দিয়েই ঝিঙে গাছও বড় হতে থাকে সমান তালে। ভুট্টার মোচা গাছ থেকে ভেঙে নেওয়ার পর গাছ পরিত্যক্ত অবস্থায় থেকে যায় জমিতে। 


সেই গাছের ডাঁটায় ঝিঙে গাছের লতাপাতা বেয়ে ওঠে। এভাবেই ভু্ট্টার গাছগুলো ঝিঙে গাছের খুঁটি হিসাবে ব্যবহার করেন তারা। এতে অতিরিক্ত সার বা সেচ লাগে না। শুধু পোকামাকড় দমনে জন্য কীটনাশক ব্যবহার করতে হয় তাদের। 


কৃষক সামসুল আলম বলেন, এবার সমন্বিত চাষ করে ৬০ মণ ঝিঙে পেয়েছি। এ পর্যন্ত বিক্রি করেছি ৫০ হাজার টাকা। এখনও গাছে ফলন আসছে। আশা করি আরও কিছু টাকার ঝিঙে বিক্রি করতে পারব।


একই গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, ভুট্টা চাষের পর আমরা আগাম আলু চাষ করি। এবার কৃষি কর্মকর্তাদের পরামর্শে দুই বিঘা জমিতে ভুট্টার ডাঁটায় ঝিঙে চাষ শুরু করেছি। এ পর্যন্ত ২৫ হাজার টাকার ঝিঙে বিক্রি করেছি। ভুট্টা তুলে নেওয়ার পরে এবং আলু রোপণের জমি প্রস্তুত করার আগ মুহূর্ত পর্যন্ত জমি থেকে ঝিঙে তুলে বাজারে বিক্রি করা যায়। এর আগে আগাম আলু চাষ করার জন্য জমি কিছু দিন এমনিতে পড়ে থাকত। এখন ভুট্টার আবাদের সঙ্গে ঝিঙে চাষ করায় আমাদের খরচ কম হচ্ছে এবং আমরা আর্থিকভাবে বেশ লাভবানো হচ্ছি।


রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলার দুই শতাধিক কৃষক ৬০ হেক্টর জমিতে অভিনব এ পদ্ধতিতে ঝিঙে চাষ করছেন। এ পদ্ধতিতে ঝিঙে চাষ করলে খরচ খুবই কম হয়। এতে স্বল্প খরচে এক জমিতে দুই ফসলের আবাদ করে দ্বিগুণ লাভ করা যায়।


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, একমাত্র রাণীশংকৈল উপজেলায় ভুট্টার ডাঁটা ঝিঙের মাচা বা খুঁটি হিসেবে ব্যবহার করেছেন কৃষকেরা। লেহেম্বা ব্লকের বিরাশিসহ বেশ কয়েকটি গ্রামে ৬০ হেক্টর জমিতে প্রতিদিন গড়ে ৩৫০ মণ ঝিঙে তুলে বাজারজাত করছেন চাষিরা। এই পদ্ধতিতে ঝিঙে চাষে আমরা কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করছি

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৭ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে