মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মসজিদে ১০ শিষ্টাচার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-06-2023 02:54:16 am

আরিফিল মসজিদ - ছবি: উইকিপিডিয়া


◾ ধর্মীয় ডেস্ক : মসজিদ আল্লাহ তাআলার ঘর। এর পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যাঁরা মসজিদে নামাজ আদায় করতে যান, তাঁদের মসজিদের আদবগুলো মেনে চলতে হয়। সাধারণ ঘরের মতো মসজিদকে যাচ্ছেতাই ব্যবহার করা অনুচিত। এখানে কয়েকটি শিষ্টাচারের কথা তুলে ধরা হলো— 


» পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া সুন্নত। 

» ধীরে-সুস্থে মসজিদে যাওয়া উচিত। কোনো ধরনের তাড়াহুড়ো কাম্য নয়। 

» ডান পা দিয়ে বিসমিল্লাহ ও দোয়া পড়ে প্রবেশ করা সুন্নত। 

» ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এবং ভাবগাম্ভীর্য বজায় রাখাও সুন্নত। 

» মোবাইল ফোন বা অন্য যেকোনো ডিভাইসের রিংটোন বন্ধ রাখা উচিত। নামাজে রিংটোন বেজে উঠলে এক হাতে যত দ্রুত সম্ভব তা বন্ধ করতে হবে। 

» মসজিদে উঁচু স্বরে কথা বলা যাবে না। হট্টগোল করা তো একেবারেই নিষিদ্ধ। এমনকি উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করতেও নিষেধ করা হয়েছে। তবে প্রয়োজনীয় কথা মার্জিত স্বরে অন্য মুসল্লিদের অসুবিধা না করে বলা যাবে। 

» নামাজের সময় হওয়ার পরপরই মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে বসাও সুন্নত। 

» ইমাম-মুয়াজ্জিন ছাড়া অন্য কারও জন্য জায়গা নির্দিষ্ট করা অনুচিত। মসজিদের কাতারে সবাই সমান। সবাই আল্লাহর বান্দা। এর বাইরে আর কোনো পরিচয় থাকা উচিত নয়। 

» মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত। 

» জামাতে নামাজ আদায়ের সময় কাতার সোজা রাখা এবং কাতারের মাঝখানে ফাঁক না রাখা উচিত।