জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

দুই বছর পর টেস্ট সেঞ্চুরি শান্তর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-06-2023 10:44:07 am

শুরু থেকেই ব্যাট করছিলেন ওয়ানডে মেজাজে। ফিফটির দেখা পেয়েছেন ৫৮ বলে। তারপর হয়েছেন আরও ক্ষীপ্র। তাতে ১১৮ বলেই সেঞ্চুরি পেয়ে যান নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে তিন অংকের রান স্পর্শ করে দু বছর পর তিনি শতকের দেখা পেলেন।


এটি শান্তর তৃতীয় শতরানের ইনিংস। সবশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে তিনি ১০৯ বলে পেয়েছিলেন এই মাইলফলকের দেখা। সেটা ছিল তার দ্রুততম টেস্ট শতক। আজও সেই মেজাজেই ব্যাট করেছিলেন। তবে দ্রুততম শতকের রেকর্ডটি ভাঙতে পারেননি।


তার ব্যাট থেকে এসেছে ১৮টি চার। ছিল না কোনো ছক্কা। ওপেনিংয়ে নামা জাকির হাসান দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান। তারপর শান্ত দলকে এগিয়ে নিতে থাকেন মাহমুদুল হাসান জয়কে নিয়ে। জয় আবার শুরু থেকেই টেস্ট মেজাজে ব্যাট করতে থাকেন। ১০২ বলে পেয়েছেন ফিফটির দেখা। 


জয়ের ফিফটিটাও ছিল চোখে পড়ার মতো। তিন রান নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডাবলের বেশি নেওয়ার সুযোগ হয়নি। ফিল্ডার থ্রো করেছিলেন, কিন্তু বোলার সেটা ধরতে পারেননি। সীমানার কাছাকাছি থেকে ফিল্ডার ফিরিয়ে দেওয়ার আগে একটি রান নেন। কিন্তু এবারও উইকেট কিপার ধরতে পারেননি। আরও একটি রান নেন জয়। তাতে ৪৮ থেকে স্কোরবোর্ডে জয়ের রান দাঁড়ায় ৫৩।


জয় তার কাঙ্খিত মাইলফলকের দেখা পান যখন, তখন স্কোরবোর্ডে শান্তর রান ছিল ৯৮। সেঞ্চুরি থেকে তিনি ছিলেন মাত্র ২ রান দূরে। তারপর আরও কিছু সময় নেন শান্ত। অবশেষে ৩৮তম ওভারের প্রথম বলে পেয়ে যান তৃতীয় শতকের দেখা।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৬ ঘন্টা ৫২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে