আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ইউক্রেন যুদ্ধ বন্ধে আফ্রিকার ১০ প্রস্তাবে যা আছে

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত নিরসনে ১০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। শনিবার সেন্ট পিটার্সবাগে আফ্রিকার ৭ দেশের প্রতিনিধিদের নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাকে এসব প্রস্তাবের পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানান। খবর আল-জাজিরা, তাসের।ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আফ্রিকান ইউনিয়নের কাছ থেকে আসা প্রস্তাব নিরীক্ষা করে দেখতে প্রস্তুত। এর আগে এ প্রতিনিধি দল কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও এই শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।


পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ইস্তাম্বুলে একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও তারা এই কাজ করেছে। এ ছাড়া জাতিসংঘের সনদ অনুযায়ী রাশিয়া দনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে পারে।


প্রেসিডেন্ট সিরিল রামাফোসার প্রস্তাবের ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে-উভয় দেশের যুক্তি ও অবস্থান শোনা, উভয় পক্ষে সামরিক কার্যক্রম কমিয়ে আনা, জাতিসংঘ সনদ অনুযায়ী সংশ্লিষ্ট রাষ্ট্র ও জনগণের সার্বভৌমত্ব রক্ষা, সব দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, উভয় দেশের শস্য ও সার পরিবহণ নিশ্চিত করা, যুদ্ধে প্রভাবিত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা, বন্দি বিনিময় ও শিশুদের প্রত্যাবাসনের বিষয়গুলোর নিষ্পত্তি, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের রূপরেখা তৈরি, যুদ্ধে প্রভাবিত জনগোষ্ঠীর জন্য ত্রাণের ব্যবস্থা রাখা ও আফ্রিকান দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করা।


আফ্রিকার প্রতিনিধি দলে ছিলেন জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা, কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসসৌমানি, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ও কঙ্গো ও উগাণ্ডার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ফ্লোরান সিবা ও রুহাকানা রুগানদা।


বৈঠকের শুরুতে পুতিন বলেন, রুশ পররাষ্ট্র নীতিতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, যারা শান্তি প্রতিষ্ঠা করতে চান তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে রাশিয়া সব সময়ই প্রস্তুত।

আরও খবর