কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

টি-টোয়েন্টি অধিনায়ক: সাকিব ছাড়াও দৌড়ে আরও তিনজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2022 01:46:00 am

সাকিব

• ক্রীড়া প্রতিবেদক: 


শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে মূখ্য বিষয় হিসেবে রেখে বৃহস্পতিবার সাধারণ সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। জোর গুঞ্জন ছিল, এই সভায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নামও ঘোষণা করা হবে।


তবে সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই-তিন দিন পর আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। সেখানেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান।


এদিকে টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে শুধু সাকিব আল হাসান নয়, আছে আরও তিনজনের নাম। সবশেষ স্থায়ী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও বিবেচনায় রেখেছে বোর্ড। এছাড়া জিম্বাবুয়ে সফরে দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান ও লিটন দাসের কথাও ভাবছে বিসিবি।


পাপন বলেছেন, ‘(অধিনায়কত্বের বিবেচনায়) এখানে আরও নাম ছিল। আগে এসেছিল লিটন দাস, এরপর অনেকেই সোহানের নাম বলেছে, সে ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সাথে তো কথা বলতে হবে।’


তিনি আরও যোগ করেন, ‘কিছু নীতিমালা ঠিক করে নিতে হবে। সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। সাকিব হচ্ছে কি, হচ্ছে না- এটা এখন আমি বলব না।’

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে








6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে