মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ভালুকায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে গরু বোঝাই পিকআপের সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। এ সময় গাড়ি চাপায় একটি গরু মারা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ি নামক এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার মীরেরচর গ্রামের হাজী আব্দুস সালামের ছেলে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান পিকআপে করে ঢাকার বাজারে বিক্রির জন্য ১১টি গরু নিয়ে যাচ্ছিলেন।

পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপটি ধুমড়েমুচরে গিয়ে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমানসহ তিনজন গুরুতর আহত হন। খোঁজ পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।  

হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিক করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে গরু ব্যবসায়ী মারা গেছেন।

তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে এবং আরও দু’টি গরু আহত হয়। 


আরও খবর