আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নবাবগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার


ঢাকার নবাবগঞ্জে রোকেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত রোকেয়া বেগম উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত হারুনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়,রোববার দুই ছেলের বউয়ের সাথে শ্বাশুড়ি রোকেয়া বেগমের ঝগড়া হয়। রাতে দুই বউ ও শাশুরি যার যার মত ঘুমাতে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বসতঘরের লোহার জানালার সঙ্গে ওড়না পেঁচানো রোকেয়া বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায় ছোট ছেলের বউ বিথি আক্তার।খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে বারুয়াখালী তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।নিহত রোকেয়া বেগমের বড় ছেলে মো. লোকমানের দাবি তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকান্ডে জড়িত তার স্ত্রী সাথী আক্তার ও ছোট ভাইয়ের বউ বিথী আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান লোকমান ও তার ছোট ভাই জাকিরসহ পরিবারের লোকজন।এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন প্রতিবেশিরাই।বারুয়াখালী তদন্ত কেন্দ্র ইনচার্জ রমজানুল হক বলেন,মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও খবর