ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অনুষ্ঠিত হলো চবি লক্ষ্মীপুরীয়ানদের ‘ যুগপূর্তি ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৩ ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2023 09:39:26 pm


◾দেওয়ান রহমান : লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে "যুগপূর্তি ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৩" অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই রোজ শনিবার লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা ড. এনায়েত উল্যা পাটওয়ারী । অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহ্সানুল করিম জনি। এছাড়াও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম ভুলু ( সাবেক আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ), বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক রাহুল মজুমদারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।


প্রধান বক্তা ড. এনায়েত উল্যা পাটওয়ারী তার আলোচনায় সংগঠন,সংগঠক এবং নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।   


বিশেষ অথিতির বক্তব্যে মোজাম্মেল হায়দার মাসুম বলেন, “ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ছাত্রদের মুখ্য ভূমিকা পালন করতে হবে ”। 

এছাড়াও তিনি সংগঠনের যেকোনো প্রয়োজনে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: সাহেদ এবং সঞ্চালনায় ছিলেন ইরতেজা ইকবাল রাহিম সহ শামছুল আলম,ইউনুস আলী,জুয়েল রানা,মাজহারুল ইসলাম ও সুমাইয়া আক্তার।


উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে আহ্বায়ক এবং সাবেক সভাপতি আশরাফ উদ্দিন রাজেনকে সদস্য সচিব করে নতুন সংগঠন Chittagong University ex student Club এর যাত্রা শুরু হয়।


আরও খবর