আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2023 05:58:27 am

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 


মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।


বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলের আক্রমণ এবং আগ্রাসনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। ইসরায়েলি বাহিনীর হাতে মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির বারবার লঙ্ঘনের জন্যও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।


এ ধরনের হামলার সমাপ্তি ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অনস্বীকার্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে।


বিবৃতিতে আরও বলা হয়, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ। ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব এবং এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষের প্রতি বাংলাদেশ আহ্বান জানাচ্ছে।


উল্লেখ্য, সোমবার জেনিন শিবিরে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

আরও খবর