বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। দলের সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন রোববার দুপুরে নজরুল ইসলামের হস্তগত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ ভোটে নিবেন শহরের সুলতানপুরের বিশিষ্ট ব্যবসায়ী এম.খলিলুল্লাহ ঝড়ু। এদিকে, নজরুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন একাধিক আওয়ামীলীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশীরা।

এ বিষয়ে নজরুল ইসলাম জানান, মনোনয়ন পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চিরকৃতজ্ঞ।

দলীয় একটি সূত্র জানায়,শনিবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে দেশব্যাপী দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তবে সেই তালিকায় সাতক্ষীরার স্থানে ফাঁকা রাখা হয়। নজরুল ইসলামের মনোনয়ন প্রাপ্তিতে মনোনয়ন প্রত্যাশি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র জানান, মনোনয়ন প্রত্যাশা অনেকে করতেই পারে। তবে নেত্রী যেহেতু দলীয় মনোনয়ন নজরুল ইসলামকে দিয়েছেন,তাই আমি তাকে সর্বাত্মক সমর্থন করব। একইভাবে নজরুল ইসলামকে সমর্থনের কথা জানান তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম।

দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হকের কাছে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাতক্ষীরা শহরের সুলতানপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম. খলিলুল্লাহ ঝড়। তিনি সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটিডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ঢাকাস্থ সাতক্ষীরা সমিতি ও সীমান্তআদর্শ কলেজের সভাপতি।

জেলা পরিষদের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ছিলাম না। অনেক আগে থেকে আমি জনগণের জন্য কাজ করছি। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আমি পক্ষপাত ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করব। 

প্রসঙ্গত : জেলা পরিষদের মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ২০১৭ সালে  জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ৬৪৮ ভোট পেয়ে জেলা আওয়ামীলীগের তৎকালিন সভাপতি ও দলীয় মনোনয়ন প্রাপ্ত মুনসুর আহমেদকে বিপুল ভোটে পরাজিত করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে