বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতু্বদিয়া  উপজেলা শাখার রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জুমাবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও উত্তর ধূরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী সভাপতির বক্তব্যে আ স ম শাহরিয়ার চৌধুরী বলেন, “সাংগঠনিক মজবুতি অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে আমাদের সামাজিক ও দাওয়াতী কার্যক্রম আরও ব্যাপক করতে হবে। দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় জনগণের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিষ্ঠা, আমানতদারি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।”

বৈঠকে সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক মজবুতি অর্জন, সামাজিক কাজ সম্প্রসারণ, দাওয়াতী কাজ বৃদ্ধি, দায়িত্বশীলদের করণীয় এবং চলমান জাতীয় পরিস্থিতিতে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনের নীতি-আদর্শ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

রুকন বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা উসমান গনি, উপজেলা প্রচার সম্পাদক ও লেমশীখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম রাজু, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, উত্তর ধূরুং ইউনিয়ন জামায়াতের সভাপতি ছৈয়দ আলম, সেক্রেটারি ডা. ইলিয়াস, বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ নুর, সহ-সভাপতি মাওলানা নুরুল কাদের, সেক্রেটারি মাওলানা শামসুল আলমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৯ ঘন্টা ২ মিনিট আগে