অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

শ্রীপুরে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরে শ্রীপুরে ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১)। এ সময় তাদের কাছ থেকে ১টি ট্রাক,২ টি মোবাইল ফোন  ও ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো-রাজশাহীর দুর্গাপুরের শালঘড়িয়া এলাকার মৃত তাহের মোল্লা ছেলে মো.নাজমুল (৪৩) ও একই জেলার বিলপুকুরের  ভাংরা এলাকার মো. খলিলুর রহমান ছেলে মো. মমিন আলী(২৫)।


র‍্যাব-১ এর সহকারি পরিচালক নোমান আহমদ জানান,কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে একটি ট্রাকে করে গাঁজার একটা বড় চালান ময়মনসিংহ হয়ে  গাজীপুরের দিকে আসছে।

এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টায় গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার এলাকায় “সাহাবুদ্দিন সুপার মার্কেট" এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করা হয়।


পরে  রাত ১০টা ২০মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমকালে ওই ট্রাকসহ(ঢাকা-মেট্রো-ট-২২-৮২২৫)  দুই জনকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশী করে ২০কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং নগদ ১৭হাজার টাকা উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন
সময় কুমিল্লা থেকে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদক আইনে মামলা করা হবে।

 

Tag
আরও খবর