আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

বাস এবং সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়,বিপাকে যাত্রীরা

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 08-07-2023 03:32:24 am



বাস এবং সিএনজি তে অতিরিক্ত  ভাড়া আদায় করা হচ্ছে, এতে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।


গত বৃহস্পতিবার ২৯ জুন ঈদু-উল আযহা অনুষ্ঠিত হয়েছে। ঈদের ৯ দিন অতিবাহিত হলেও কমে নি পরিবহনের ভাড়া। ঈদের ২ দিন আগ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছ। ঈদ উপলক্ষ্যে ভাড়া বৃদ্ধি যাত্রীরা স্বাভাবিকভাবে নিলেও আজ শুক্রবার (৭ জুলাই) কোন রকম পূর্ব ঘোষনা ছাড়াই  ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পড়েছে যাত্রীরা।


 কিশোরগঞ্জ  থেকে কটিয়াদীর সিএনজি ভাড়া ৬০ টাকা থেকে বৃদ্ধি করে  ১০০ টাকা, কিশোরগঞ্জ থেকে ভৈরবের সিএনজি ভাড়া ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০ টাকা আদায় করা হচ্ছে, এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের যাত্রীরা। 


কটিয়াদী থেকে নান্দাইল চৌরাস্তার বাস ভাড়া ৬০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০ টাকা আদায় করা হচ্ছে। কোন রকম পূর্ব ঘোষনা ছাড়া ভাড়া বৃদ্ধি করায় কোন কোন স্থানে যাত্রীদের সাথে  ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।


কটিয়াদী সিএনজি স্ট্যান্ডে আগত একজন যাত্রী আক্ষেপ করে জানান, এক দিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অন্য দিকে বাস এবং সিএনজি ভাড়া প্রায় দ্বিগুনের চেয়ে বেশী বৃদ্ধি করা এ যেন মরার উপর খাড়ার ঘা।


অন্য একজন যাত্রী বলেন, দ্রব্যমূল্য, বাস-সিএনজি ভাড়া বাড়ছে কিন্তু আমাদের আয় বৃদ্ধি হয় নি। এতে করে আমাদের জীবিকা নির্বাহ করতে কষ্টসাধ্য  হয়ে পড়েছে। 


অনেকে বলেছেন পরিবহন সেক্টরে সরকারী কোন সংস্থার নজরদারী না থাকায় বাস এবং সিএনজি মালিকরা  তাদের ইচ্ছে মত ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের হয়রানী করছে।


যাত্রীরা বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস এবং সিএনজি'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলে ভাড়া নিয়ন্ত্রন করা সম্ভব হবে।

Tag
আরও খবর

deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

২২ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে