ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উত্তাল কক্সবাজার সাগরে পর্যটকদের গোসলে সতর্কতা !

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর রয়েছে উত্তাল। কক্সবাজার আবহাওয়া অফিস সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।


গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি এক দুই ফুট বৃদ্ধি পাবে। এতে কক্সবাজারের উপকূলীয় এলাকা, কুতুবদিয়া ধলঘাটা, মাতারবাড়িসহ জেলার নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটকদেরকে সাগরে নেমে গোসল করার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।


এদিকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সিগনাল থাকায় রবিবার থেকে সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।


অপরদিকে, সাগর উত্তাল থাকায় কক্সবাজারে সৈকতে আসা পর্যটকদের গোসল করার বিষয়ে সতর্ক করছেন লাইফ গার্ড কর্মীরা। কক্সবাজার সৈকতে নিয়োজিত বিচকর্মী বেলাল জানান, সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সচেতন থাকার জন্য বলা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সজাগ রয়েছে প্রশাসন।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে