অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বাংলাদেশে ‘ব্যারিস্টার’ শব্দ নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-07-2023 04:24:21 pm

বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্রের আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহার নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


সোমবার (১৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন সচিব ও বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।


নোটিশের ৩০ দিনের মধ্যে ব্যারিস্টার শব্দ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবী। ব্যত্যয় হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানান তিনি।


নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন ‘দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২’ অনুযায়ী বাংলাদেশে যারা আইনজীবী তাদেরকে ‘অ্যাডভোকেট’ নামে অভিহিত করা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তাদের আইনজীবীদের বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ইংল্যান্ডে আইন পেশার নিয়োজিতদের ‘ব্যারিস্টার’, আমেরিকাতে ‘অ্যাটর্নি ইন ল’, চীনে ‘লুশি’ এবং জাপানে আইনজীবীদের ‘বেঙ্গোশি’ বলা হয়। বাংলাদেশে আইনজীবীদের একমাত্র পেশাগত উপাধী হলো ‘অ্যাডভোকেট’।


এতে বলা হয়, বাংলাদেশের ভূখণ্ডে ‘অ্যাডভোকেট’ শব্দ ছাড়া বিদেশি কোনো রাষ্ট্রের আইন পেশার টাইটেল ব্যবহার করা বৈধ নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিদেশি এবং সাবেক ঔপনিবেশিক রাষ্ট্র ইংল্যান্ডের আইনজীবীদের টাইটেল ‘ব্যারিস্টার’ ব্যাবহার করা হচ্ছে যা পুরোপুরি অবৈধ। এ শব্দ ব্যবহারের ফলে বাংলাদেশের আইন পেশার বৈধ টাইটেল ‘অ্যাডভোকেট’ শব্দটি অবমূল্যায়িত হচ্ছে। এর ফলে বিচার প্রার্থীরা ‘ব্যারিস্টার’ ও ‘অ্যাডভোকেট’ শব্দের মধ্যে বিভ্রান্তিতে পড়ছেন।


এতে আরও বলা হয়, বাংলাদেশ এখন আর ব্রিটিশদের উপনিবেশ নয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের আইন অনুযায়ী, আইনজীবীদের একমাত্র বৈধ পেশাগত টাইটেল হলো ‘অ্যাডভোকেট’। তাই অবিলম্বে বিদেশি রাষ্ট্র ইংল্যান্ডের আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দের ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া বাংলাদেশে 'অ্যাডভোকেট’ হতে গেলে দেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকা বাধ্যতামূলক করতে হবে। সূত্র: সোনালী নিউজ

আরও খবর