ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

সবাইকে নিমন্ত্রণ মেসির, অভিষেক কবে কখন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 06:28:08 am

জমকালো আয়োজনে লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গেও প্রথম দেখা হয়ে গেছে বিশ্বজয়ী এই ফুটবলারের। সব ধরনের আনুষ্ঠানিকতার পর এবার মাঠে নামার অপেক্ষায় রয়েছেন মেসি।


সেই অপেক্ষাও খুব বড় হচ্ছে না। আগামী ২১ তারিখ (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যায় মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা এই তারকা। আর এই দিনেই সবাইকে নিমন্ত্রণ জানিয়ে রাখলেন মেসি। 


ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরুর আগে নতুন ক্লাব সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লিখেছেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যারা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ।’


সমর্থকদের ভালোবাসায় আপ্লুত মেসি আরও লিখেছেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যারা পারফর্ম করেছে, সেই শিল্পীদেরও ধন্যবাদ।’


ইনস্টাগ্রামের পোস্টের সবশেষে মেসি শুক্রবার ক্রুস আজুলের বিপক্ষে ম্যাচের জন্য সবাইকে নিমন্ত্রণ করে জানিয়ে বলেন, ‘শুক্রবার আবার দেখা হবে।’


অভিষেক ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম

মেসির অভিষেক ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। আর এরই সুযোগ নিচ্ছে তার ক্লাব ইন্টার মায়ামি। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। টিকিট বিক্রয় সংস্থা ভিভিড টিকিটস জানিয়েছে, ক্রুজ আজুলের বিপক্ষে মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে হচ্ছে এক লাখ দশ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 


তবে এই মূল্যে যারা টিকিট কিনবেন, তারা ভিআইপি আসনে বসে মেসির খেলা দেখার সুযোগ পাবেন। এর চেয়ে অনেক কমেও টিকিট সংগ্রহ করা যাবে। তবে, ভিভিড টিকিটস জানিয়েছে, সবমিলিয়ে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে টিকিটের গড় মূল্য ৪৮৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫৩ হাজার টাকা। এর আগে, এত দামে এমএলএসের আর কোনো ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি। 


শুধু ম্যাচ টিকিটের দামই নয়, মেসিকে কেন্দ্র করে নিজেদের জার্সির দামও বাড়িয়েছে ইন্টার মায়ামি। মেসির নাম সম্বলিত প্রতিটি জার্সি এখন বিক্রি হচ্ছে ২০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকার কাছাকাছি। 

আরও খবর



6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৮ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে