মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ


ময়মনসিংহের নান্দাইলে কীটনাশকের নিরাপদ ব্যবহার,এর ক্ষতিকর প্রভাব, ঝুকি হ্রাস, শারীরিক এবং পরিবেশের ক্ষতিকর দিক ও ব্যবহার পরবর্তী কীটনাশকের খালি পাত্র ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক,সম্প্রসারণ কর্মী, ইনপুট পরিষেবা প্রদানকারী এবং ভোক্তাদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রজেক্ট (DAE পার্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি,ঢাকা এর আয়োজনে বুধবার (১৯ জুলাই)  নান্দাইল উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।এরমধ্যে কৃষক ২০ জন, উপসহকারী কৃষি কর্মকর্তা ১০ জন, ভোক্তা ৫ জন এবং ৫ জন ডিলার। 


প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন,অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,ময়মনসিংহ কৃষিবিদ তাহমিনা আক্তার,অতিরিক্ত উপপরিচালক (বালাইনাশক), খামারবাড়ি,ঢাকা কৃষিবিদ শামীম হোসেন,নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। 


এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি, কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, সহকারী  সম্প্রসারণ অফিসার স্বপন কুমার বিশ্বাস,উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক প্রমুখ।


প্রশিক্ষণে প্রশিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, কৃষিকাজে সঠিক সুরক্ষাবিধি অনুসরন না করে অনিয়ন্ত্রিতভাবে দিনের পর দিন কীটনাশকের ব্যবহার মানুষ ও প্রাণীর শারীরিক,মানসিক স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ দূষণের ক্ষেত্রেও অত্যন্ত নেতিবাচক এবং বিপজ্জনক অবস্থার সৃষ্টি করছে।


প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ মানুষ ও পরিবেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। কীটনাশকের যথেচ্ছা ব্যবহার পরিবেশ, উপকারী প্রাণি,জনস্বাস্থ্য এমনকি জলজপ্রানীর মারাত্মক ক্ষতি হচ্ছে। এখনই এই ব্যপারে সচেতন না হলে পরিবেশের চরম বিপর্যয় নেমে আসবে পাশাপাশি স্বাস্থ্য ঝুকিও চরম আকার ধারন করবে।তাই কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতন হতে হবে।

Tag
আরও খবর