ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

আমতলী উপজেলা যুবলীগের সম্মেলনে প্যানেল মেয়র মীর হাবিব সাধারন সম্পাদক পদে প্রার্থী হওয়ায় তৃনমুল নেতাকর্মীরা উজ্জীবিত

দীর্ঘ ১০ বছরপর বাংলাদেশ আওয়ামী -যুবলীগ আমতলী উপজেলার শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই সম্মেলনে নতুন কমিটির সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের সম্মেলনে তৃণমূল তাদের পছন্দের নেতাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চান।


সে অনুযায়ী বরগুনা জেলা যুবলীগ থেকে জীবন বৃত্তান্ত আহŸান করায় পদপ্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।এনিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা খুবই উজ্জীবিত। দলের অধিকাংশ নেতাকর্মী তাদের পছন্দের নেতা আমতলী পৌরসভার প্যানেল মেয়র ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর হাবিবু রহমান হাবিবকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাচ্ছেন। তৃণমূল থেকে বার বার নাম উঠে আসছে তার।  


 দলের নেতাকর্মী সমর্থকদের প্রিয়মূখ হিসেবে পরিচিত পৌরসভার প্যানেল মেয়র ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর হাবিবুর রহমান হাবিবএবারের সম্মেলনে তৃণমূলের রায়ে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেন বলে শোনা যাচ্ছে। তাকে ঘিরেই এখন একাট্টা হচ্ছেন উপজেলার নেতাকর্মীরা। আসছে সম্মেলনে কর্মীবান্ধব এ নেতাকে সাধারন সম্পাদক করার লক্ষ্যে উপজেলার নেতাকর্মীদের বেশ তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও সরব রয়েছে তাঁর প্রচারণায়। 

 

আমতলী উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, করোনাকালে সবকিছু স্থবির হয়ে পড়ে তখন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার মানবিক মেয়র মো. মতিযার রহমানের নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন প্যানেল প্যানেল অব মেয়র ১ নং ওর্য়াড কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাবিব। অসহায়কে দিয়েছেন সহায়তা সাধারণ মানুষ, কৃষিজীবী, পথচারীসহ সব শ্রেণির মানুষকে সাধ্যমত সাহায্য করেছেন। দলের কর্মীদের প্রতি তার ভালোবাসা, আর্থিক ও সার্বিক সহযোগিতা তাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়।তাই আসন্ন আমতলী উপজেলা যুবলীগের সম্মেলনে তৃনমুলের সকল নেতাকর্মীরা সাধারণ সম্পাদক হিসেবে তাকেই দেখতে চায়।


 এ ব্যাপারে সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী প্যানেল অব মেয়র মীর হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমানে যুবলীগের রাজনীতিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও দলীয় সকল কর্মসূচীতে সক্রিয়ভাবে আছি। করোনাসহ বিভিন্ন দূর্যোগের সময় যুবলীগের পাশাপাশি ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছি। যুবলীগকে সুসংগঠিত করতে কেন্দ্রের নির্দেশনা মেনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি এখন দল আমার কর্মযজ্ঞকে মূল্যায়িত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।

Tag
আরও খবর