আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

গফরগাঁওয়ের ঐতিহ্য ৪০০ বছরের কালুশাহর দিঘি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-07-2023 07:34:10 am

◾রিপন গোয়ালা অভি  : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংঘাইর ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে ইতিহাস ঐতিহ্যের অংশ ৪০০ বছরের বেশি পুরোনো কালুশাহ বা কালশার দিঘি।


জানা যায়, ষোড়শ শতকে সেকান্দর শাহের ছেলে ফরিদ শাহের ছোট ভাই কালুশাহ মাইজবাড়ীতে তার বাড়ীর সামনে প্রায় চৌদ্দ একর জমি জুড়ে একটি দিঘি খনন করেন। কালুশাহের বাকি ভাই ছিলেন, ফরিদ শাহ ও মানিক শাহ। বহু অনুসারী নিয়ে তারা গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজ বাড়ী গ্রামে ধর্ম প্রচারের জন্য আসেন।


তৎকালীন সময়ে মানুষের সুপেয় পানির অভাব মেটাতে তিনি এই সুবিশাল দিঘিটি খনন করা হয়। যা কালুশাহ বা কালশা দিঘি নামে পরিচিত।

 

কালুশাহ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের বড়বাড়ীতে ২টি দূর্গ স্থাপন করেন এবং দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। এতে দিল্লির সুলতানের সৈন্যদের সাথে যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে কালুশাহ পরাস্ত হন ও তার মাথা কেটে সুলতানের সৈন্যগণ দিল্লী নিয়ে যায়। মাথাহীন দেহ পুকুরের পূর্ব পাড়ে সমাহিত করা হয়।


দিঘিটি এখনও পূর্বাবস্থায় বহাল রয়েছে। এই দিঘীর চারপাশে রয়েছে আরো ১০ একর জমি। দিঘিটিতে রয়েছে শত বছরের কাছিম, গুইসাপসহ নানা প্রজাতির পাখি। নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ মানুষকে মুগ্ধ করে। প্রতিদিন ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বাড়ছে।

৪০০ বছর পরেও দিঘিটি এলাকার মানুষের পানির অভাব পূরণ করে।


স্থানীয় লোকজন সরকারের কাছ থেকে দিঘিটিকে লিজ নিয়ে মাছ চাষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে। জেলা পরিষদের অর্থায়নে দিঘিটিতে ঘাট বাঁধানো হয়েছে।


লোক মুখে প্রচলিত এবং শতবর্ষী মুরুব্বিরা বলেন এই দিঘীতে কখনও কেউ ডুবে মারা যায় নাই। স্থানীয় মাইজবাড়ী গ্রামের বাসিন্দা আবিদ হাসান বলেন, এই দিঘিটি ইতিহাসের অংশ। অনেক ভ্রমন পিপাসু মানুষ দিঘি দেখতে আসেন । 

 

গফরগাঁও আদর্শ শিশু নিকতনের প্রধান শিক্ষক এইচ কবির টিটো বলেন, এই দিঘিটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ এটাকে সংরক্ষণ করা প্রয়োজন।

আরও খবর