রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বগুড়ায় শিশু কোলে নিয়ে এসএসসি পরীক্ষা দিলেন যমজ দুইবোন


বগুড়ার সারিয়াকান্দিতে ২ মাস বয়সী সন্তান নিয়ে এসএসসি পরীক্ষা দিলেন যমজ দুইবোন। গতকাল দুই বোন তাদের নিজ নিজ সন্তান কোলে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে আলোড়ন সৃষ্টি হয়। পরীক্ষা শুরুর আগে দুধ পান করানোর পর তারা তাদের বাচ্চাদের মা ও খালা’র কাছে দিয়ে পরীক্ষার হলে ঢোকেন।

যমজ দুই বোন উম্মে কুলসুম ও উম্মে ফাতেমা সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি বিমানবন্দরপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী রঞ্জু মিয়ার মেয়ে। তারা নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তারা। তাদের ‍দু’জনের পরীক্ষা ভালো হয়েছে বলে তারা জানান।

জানা গেছে, কুলসুম ও ফাতেমা’র ক্ষুদ্র ব্যবসায়ী বাবা রঞ্জু মিয়া করোনাকালীন সময়ে অতি-আর্থিক দৈন্যতায় পরে তাদেরকে বিয়ে দেন। কুলসুমকে বিয়ে দেয় হয় উপজেলার সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামে এবং ফাতেমাকে পাশের গাবতলী উপজেলার দাঁড়াইল। সে সময় তারা দু’জনেই নবম শ্রেণীতে পড়তেন। তাদের স্বামী এবং শ্বশুরবাড়ীর লোকজনের উৎসাহে তারা দু’জন এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। গত ২ মাস আগে তাদের দু’জনের কোলজুড়ে ছেলে ও মেয়ে সন্তান আসে।

উম্মে কুলসুম ও উম্মে ফাতেমা জানান, তাদের লেখাপড়া করার খুব ইচ্ছে ছিলো। কিন্তু করোনাকালে স্কুল বন্ধ থাকায় এবং তাদের বাবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বিয়ে দেয়া হয়েছিলো। তারা ভেবেছিলেন তাদের লেখাপড়া শেষ। কিন্তু শ্বশুরবাড়ীর লোকজন তাদের এসএসসি পরীক্ষা দিতে উৎসাহ যোগান। এরপর তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। তারা বলেন, তাদের ছোট দুই বাচ্চাকে বাইরে মা ও খালাকে দিয়ে হলে ঢুকেছিলেন। পরীক্ষার সময় বার বার চিন্তা হচ্ছিলো বাচ্চারা কান্না করছে কিনা। এরপরেও তারা পরীক্ষা ভালো দিয়েছেন। পরীক্ষা শেষে তাদের বাচ্চাদের দুধ পান করিয়েছেন।

আরও খবর