মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে তিনদিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত




ময়মনসিংহের নান্দাইলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি (২৫-২৭ জুলাই)অনুষ্ঠিত "কৃষি মেলা- ২০২৩" এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে  অনুষ্ঠিত মেলা'র শেষ দিনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসির সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,ময়মনসিংহ কৃষিবিদ মতিউজ্জামান।


প্রধান অতিথি মো. মতিউজ্জামান বলেন, এদেশের কৃষক আজ অধিক ফসল উৎপাদন করছে। প্রধানমন্ত্রীর যে নিদের্শনা এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে তা বাস্তবায়ন করতে হবে। তাই কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে নিজের চাহিদা পূরণ করে বাইরে বিক্রি করতে হবে। তবে দেশ কৃষিতে আরো সমৃদ্ধ লাভ করবে।


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান,সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোয়াজ্জেম হোসেন, ম্যানেজার, নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,সুমন রুরাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক, মাহমুদুল হাসান সুমন প্রমুখ।


অনুষ্ঠানে শ্রেষ্ঠ ২ টি স্টল,৮ টি নার্সারি,১১ জন শ্রেষ্ঠ কর্মকর্তা এবং সবজি ও ফল প্রদর্শনকারী ৯ জন কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সমাপনী মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tag
আরও খবর