আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জের পানগুছি নদী ভাঙন সুরক্ষা ওয়াল কাজের উদ্বোধন করলেন এমপি মিলন


বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ভাঙ্গন সুরক্ষায় ওয়াল নির্মাণ  কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য  এ্যাড. আমিরুল আলম মিলন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পানগুছি নদীর ভাঙ্গন হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের আওতায় ফুলহাতা বাজার ও তৎসংলগ্ন এলাকার ৫০০ মিটার নদীতীর প্রতিরক্ষা প্রকল্প কাজের উদ্বোধন করেন তিনি।

শুক্রবার (২৮ জুলাই)  বেলা ১১ টায় পানগুছি নদীর পশ্চিম তীরে স্থানীয় বহরবুনিয়া ইউনিয়নের  ফুলহাতায় ডাম্পিং জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেন  তিনি।

উদ্বোধন কালে সেখানে উপস্থিত  ছিলেন প্রকল্প  পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ- পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী মো. শফি উদ্দিন,    উপজেলা চেয়ারম্যান  এ্যাড. শাহ ই আলম বাচ্চু,  পৌরসভার মেয়র  এসএম মনিরুল হক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা খানম, পানি উন্নয়ন  বোর্ড, বাগেরহাটের  নির্বাহী প্রকৌশলী  মাসুম বিল্লাহ,  উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের  সাধারণ  সম্পাদক  এম এমদাদুল হক  সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী  সংগঠনের  নেতাকর্মী  ও স্থানীয় জনতা।

উদ্বোধন  পরবর্তী  সময়ে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। 

প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা মো. সফি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী  মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ সদস্য এম. এমদাদুল হক প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন  উপজেলা  যুবলীগের  যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

এ উদ্বোধনের মধ্য দিয়ে পানগুছি  নদীর অব্যাহত  ভাঙ্গন ঠেকাতে এ নদীর  পশ্চিম  তীরবর্তী এলাকায়  ৬৫৮ কোটি টাকা ব্যয়ে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং  এবং  বিষখলী নদী পুনঃখনন প্রকল্পের  এ  কাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল।

Tag
আরও খবর