বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-07-2023 10:20:29 am

আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।তবে পাস করা শিক্ষার্থীর চেয়ে ৮ লাখ আসন বেশি থাকলেও মানসম্মত কলেজে আসন সংকট রয়েছে বলে দাবি করছেন শিক্ষা গবেষকরা।


শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল। এবার পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। এখন শিক্ষার্থীদের চিন্তা একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, ভর্তিতে কোনো আসন সংকট হবে না। একাদশ শ্রেণিতে আসন আছে ২৫ লাখের মত। যা পাস করা শিক্ষার্থীর চেয়ে ৮ লাখ বেশি।অধ্যাপক তপন কুমার সরকার আরও জানান, আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। দুই একদিনের মধ্যে ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হবে।


শিক্ষা গবেষকরা বলছেন, আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজে আসন কম। সেই সঙ্গে এসএসসির পর শিক্ষার্থীদের একটি বড় অংশকে কারিগরি শিক্ষার দিকে নিয়ে আসা উচিত।এবার ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা করছে বোর্ড।

আরও খবর