বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন টমেটো আবাদ ব্যাপক সাড়া ফেলেছে

 সাতক্ষীরার  কলারোয়ার বাটরা গ্রামে গ্রীষ্মকালীন টমেটো আবাদ ব্যাপক সাড়া ফেলেছে। বাজারে চাহিদা থাকায় প্রতি বছরই জেলার বিভিন্ন এলাকায় সবজিটির চাষ বাড়ছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে ফসলটির চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে কৃষকদের দাবি, ডিজেল, সার ও কিটনাশকের মূল্য বৃৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। একই সঙ্গে ভরা মৌসুমে ভারত থেকে টমেটো আমদানি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে কৃষকদের টমেটো চাষে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা কৃৃষি বিভাগ। সাতক্ষীরা জেলা কৃৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সাতক্ষীরা জেলার মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য খুবই উপযোগী। সল্প সময়ে অত্যস্ত লাভজনক হওয়ায় কৃষকরা টমেটো চাষে ঝুঁকছেন। বর্তমানে জেলায় বারি- ৮, ১০ ও ১১ জাতের উচ্চফলনশীল গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন কৃষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার কলারোয়া উপজেলার বাটরা গ্রামে ৮ বছর আগে সল্প পরিসরে গ্রীষ্মকালীন হাইাব্র্রিড টমেটো চাষ শুরু করেন কয়েকজন কৃষক।প্রথম বছর থেকেই টমেটোর ভাল ফলন পাচ্ছেন তারা। বর্তমানে প্রায় ৫০০ বিঘা জমিতে ১৫০ জন কৃৃষক এই টমেটো চাষ করেছেন। সাবলম্বি হয়েছেন কৃষক, কর্মসংস্থান হয়েছে দেড় হাজার শ্রমিকের। বাটরা গ্রমের মতোই সাতক্ষীরা সদর ও তালা উপজেলার অনেক এলাকায় এখন গ্রীষ্মকালীন টমেটোর চাষ হচ্ছে। বাটরা গ্রামের টমেটো চাষি মোহাম্মদ রায়হান, তরিকুল ইসলাম ও আব্দুল আলিম জানান, এক বিঘা জমিতে টমেটো চাষ করতে কৃৃষকের খরচ হয় প্রায় ১ থেকে দেড় লাখ টাকা। ফলন ভালো হলে এক বিঘা জমির টমেটো বিক্রি হয় আড়াই থেকে ৩ লাখ টাকায়। তবে ডিজেল, সার ও কিটনাশকের দাম বাড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। তারা আরও জানান, টমেটোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনে ভরা মৌসুমে ভারত থেকে আমদানি বন্ধ রাখা। একই সঙ্গে কোল্ড স্টোরেজ চালুরও দাবি জানান তারা। সাতক্ষীরা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃৃষিবিদ ড. মোহাম্মদ জামাল উদ্দীন জানান, সল্প সময়ে অত্যন্ত লাভজনক হওয়ায় কৃষকরা গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহী হয়ে উঠছেন গত বছর সাতক্ষীরা জেলার ৭০ হেক্টর জমিতে সবজিটি চাষ করেছিলেন কৃৃষক। চলতি বছর চাষ হয়েছে ৯৫ হেক্টর জমিতে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম জানান, সাতক্ষীরার

মাটি ও আবহাওয়া টমেটো চাষের জন্য খুবই উপযোগী। সল্প সময়ে অত্যন্ত লাভজনক সবজি হওয়ায় কৃৃষদের টমেটো চাষে আগ্রহ বাড়ছে। আগামীতে বাটরা গ্রামে একটি বিপণন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, শিগগিরি মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ নির্মাণের ব্যবস্থা করা হবে, যেখানে টমেটোর পাশাপাশি বিভিন্ন সবজি ও আলু সংরক্ষণ করা যাবে।
Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪০ মিনিট আগে