আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করেছে বিদেশি পর্যবেক্ষক দল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-07-2023 03:26:04 pm

মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি বিদেশী নির্বাচন পর্যবেক্ষক দল আজ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে এবং একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতার প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। 

ইসির সঙ্গে বৈঠক শেষে সফররত দলের এক সদস্য মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে বলেন, “বর্তমান পরিস্থিতিতে স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান ‘অসাংবিধানিক’ ও ‘অবৈধ’ হবে বলে আমরা মনে করি।” তিনি আরও বলেন, পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রতিনিধি হিসেবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে- “আপনাদের নির্বাচন কমিশন সংবিধান দ্বারা অনুমোদিত এবং স্বাধীন, এবং তাই উক্ত কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন হতে পারে।”

এটি ছিল দ্বিতীয় বিদেশী নির্বাচন পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফর, যার নেতৃত্বে রয়েছেন- আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী জ্যেষ্ঠ রাজনৈতিক সাংবাদিক নিক পল, যিনি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়াদি কভার করছেন।

“আপনাদের সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের অনুমতি দেয় না। এটি করার জন্য আপনাদেরকে সংবিধান পরিবর্তন করতে হবে” উল্লেখ করে ইসলে বলেন, “এমনকি যদি এটি একটি ভালো ধারণাও হয়, বা যদি তারা এটি করতেও চান, তাহলেও তারা এটি করতে পারবেন না, কারণ এটি করার জন্য কোনও আইনি কাঠামো নেই।” তিনি বলেন, প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্যতা বারবার পর্যালোচনা করে দেখেছে যে এটি সম্ভব কিনা এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে “এখন এটা সম্ভব নয়।” ইসলে বলেন, তিনি একজন পর্যবেক্ষক হিসেবে মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করছেন না, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের জবাবদিহিতা দেখতে চায়। তাই তিনি বলেন, ‘সুতরাং যুক্তরাষ্ট্র বিশেষকরে এটি নিশ্চিত করার দিকে নজর রাখছে’। আর মার্কিন প্রশাসন তাদের দৃষ্টিভঙ্গিতে সঠিক ছিল তবে সরকার, কমিশন এবং সংশ্লিষ্ট অন্যরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে বলে তিনি আস্থা প্রকাশ করেন।

কমিশনের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিধিদলে অন্য যারা ছিলেন তারা হলেন- জাপানী সমাজকর্মী ইউসুকি সুগু এবং চীনা রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ডি লিন। সফরকালে প্রতিনিধি দল ২৯ জুলাই নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশের মূল্যায়ন নিয়ে নাগরিক সংলাপে অংশ নেয়।

এর আগে ২৪ ফেব্রুয়ারি জার্মানি, নেপাল, ভারত এবং ভুটানের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের প্রথম দল বাংলাদেশ সফর করে এবং পুলিশ, নির্বাচন কমিশন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।

আরও খবর