বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

পাকিস্তানে রাজনৈতিক সম্মেলনে ভয়াবহ বোমা হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-07-2023 03:29:25 pm

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (কেপি) জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) সম্মেলনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর ডনের।


রোববার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার খার তহসিলে এ বোমা হামলার ঘটনা ঘটে।


খাইবার পাখতুনখোয়ায় তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ফিরোজ শাহ জামাল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। 


জামাল বলেন, ঘটনার পর বাজাউর ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলোকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আমরা গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।


জামাল আরো বলেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই মুহূর্তে আহতদের চিকিৎসা দেয়া। বিস্ফোরণের স্থানটি ঘিরে রাখা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠান আমাদের অপারেশনে সহায়তা করছে। 


এদিকে, বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান বলেছেন, খার তহসিলের জেইউআই-এফ আমির মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে মারা গেছেন।


পৃথকভাবে, বাজাউর জেলা স্বাস্থ্য আধিকারিক ফয়সাল কামাল বলেছেন, ১৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বাজাউর জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। সেখান থেকে গুরুতর অবস্থায় কিছু মানুষকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) স্থানান্তর করা হচ্ছে।


বিস্ফোরণস্থলে উপস্থিত ডন ডটকমের প্রতিবেদক জানান, আহতদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন।


পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন জড়ো হচ্ছেন যখন অ্যাম্বুলেন্সগুলো আহতদের হাসপাতালে নিয়ে যেতে এসেছে। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।


রহিম শাহ নামের একজন প্রত্যক্ষদর্শী ডন ডটকমকে বলেন , বিস্ফোরণের সময় সম্মেলনে ৫০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। 

আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৪ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে