‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

বানারীপাড়ায় ভাতাভোগীদের ফাঁদে ফেলে ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 10-08-2023 03:39:26 pm

প্রতারক চক্র

বানারীপাড়া প্রতিনিধি :-

বরিশালের বানারীপাড়ায় ভাতা ভোগীদের বিভিন্ন ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে তাদের ভাতার টাকা।
সমাজসেবা অফিস কতৃক বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের টাকা মোবাইল এ্যাকাউন্ট বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পাঠান হয়। এ ভাতার টাকা আসার সাথে সাথেই নজর লাগে প্রতারক চক্রের। শুরু হয় ফেক কলের মাধ্যমে কখনো বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, সম্প্রতি সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে ভাতাভোগীদের কাছে পিন কিংবা ওটিপি নম্বর চাচ্ছে। কিন্তু বাস্তবিক ভাবে কোন পিন বা ওটিপি কোন অফিস চাইবে না। এছাড়া কম্পানিগুলো সব সময় নোটিফিকেশন দিচ্ছে ওটিপি বা পিন অন্য কারো কাছে শেয়ার করবেন না। কিন্তু সহজ সরল ভাতাভোগীদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী
তার ফেসবুক ওয়ালে সতর্কবার্তা হিসেবে জানান, প্রিয় বানারীপাড়াবাসী সম্মানিত সকল ভাতাভোগীদের উদ্দেশ্যে বলছি।ইদানিং কিছু দুস্কৃতিকারী, ফ্রড ব্যাক্তিরা সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে ভাতাভোগীদের ফোন করে পিন নম্বর চাচ্ছে বা মেসেজ দিয়ে সেই ওটিপি নম্বর চাচ্ছে। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বানারীপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয় বা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের তথ্য জানতে চাইবে না। তাই আপনি বা আপনার আশেপাশের কাউকে যদি এরকম ফোন করে থাকে তাহলে আপনারা সাবধান থাকবেন এবং পিন নম্বর  কাউকে দিবেন না।যদি পিন নম্বর দিয়ে থাকেন তবে পিন নম্বর নিজ দায়িত্বে পরিবর্তন করে ফেলবেন।প্রয়োজন হলে থানায় যোগাযোগ করুন।আর এজন্য কোন ধরনের সমস্যা হলে সমাজসেবা অফিস দ্বায়ী থাকবে না।
অতএব সকলে সর্তক হোন, অন্য সচেতন করুন। কখনো আপনার পিন নম্বর বা ওটিপি শেয়ার করবে না।

আরও খবর