জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুবিতে 'স্কিলস ফর ফিউচার' শীর্ষক সেমিনার আয়োজিত

রোটার‍্যাক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ব্র‍্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠান আমরা নতুন নেটওয়ার্ক এর যৌথ প্রযোজনায় কুবি শিক্ষার্থীদের নিয়ে 'স্কিলস ফর ফিউচার' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ আগস্ট) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৮ নাম্বার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।


রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আবিদুর রহমান এর সঞ্চালনায় সেশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র‍্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের কারিকুলাম এন্ড কন্টেন্ট'র সিনিয়র অফিসার সুচয়ন শামস। তিনি নেটওয়ার্কিং এন্ড কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি ট্রেন্ডস এন্ড থ্রেটস, লিডারশিপ এন্ড টিমওয়ার্ক বিষয়ে আলোচনা করেন।


বর্তমানে এআই ব্যবহার করে নারী-পুরুষ সবাইকে হ্যারাজমেন্টের ঘটনা ঘটছে। www.StopNCII.org এই ওয়েবসাইটে গিয়ে যে ছবি দিয়ে হ্যারাজ করা হয় সে ছবি আপ্লোড করা হলে ঐ ছবির একটা হ্যাশ তৈরি হয়। যার ফলে পরবর্তীতে কেউ এই ছবি কোথাও ব্যবহার করতে চাইলে আর ব্যবহার করতে পারবে না। বিশেষত ফেসবুক, টিকটক, রেডিট, ইনস্টাগ্রাম, বাম্বল ও অনলি ফ্যানস এই জায়গাগুলোতে আর আপ্লোড করা যাবে না।


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্র‍্যাক আইএসডির মার্কেটিং অ্যাসোসিয়েট আবুল হাসনাত ইমন বলেন, আমাদের সবার মাঝে বাংলা বা ইংরেজিতে লিখা বা বলার দক্ষতা আছে। যার যেখানে দক্ষতা ভালো তাকে সেদিকে আরো বেশি নজর দিয়ে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলতে হবে। আর সবার কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং বৃদ্ধির দিকে জোর প্রদান দিতে হবে।


এছাড়া সেমিনারে আরো উপস্থিত ছিলেন ব্র‍্যাকের ইয়ুথ কো-অর্ডিনেটর কামরুন নাহার কনিকা এবং রোটার‍্যাক্ট ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট আবিদুর রহমান, সেক্রেটারি সাকিব আল আমিন, আইপিপি- মারুফ হোসেন সরকার ও কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সোহাইবুল ইসলাম।


সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব ও সচেতনতামূলক বার্তা দেয়ার উদ্দেশ্যে এক খেলার আয়োজন করা হয়। এরপর পুরো সেমিনারের উপর ভিত্তি করে সেখান থেকে দুটো প্রশ্নের মাধ্যমে দুইজন বিজয়ী খুঁজে নেয়া হয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


উল্লেখ্য, আমরা নতুন নেটওয়ার্ক ২০১৮ সালে ব্র‍্যাকের সহ-প্রতিষ্ঠান হিসেবেই যাত্রা শুরু করে এবং উন্নয়নশীল দেশের পথে অগ্রযাত্রায় নতুন প্রজন্মের নতুন চিন্তা-উদ্যমের সংযোগস্থল হিসেবে কাজ করে।

আরও খবর