শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2023 01:40:26 am

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।


কিউইরা বাংলাদেশে আসবে ১৭ সেপ্টেম্বর। সিরিজের তিনটি ওয়ানডে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।


আগেই জানা গিয়েছিল, অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে ও পরে দুই ভাগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। 


সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। বিশ্বকাপের পরে হবে টেস্ট সিরিজ। দুই ম্যাচের সেই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের প্রথম সিরিজ। আজ সেই দুই সিরিজের বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের টেস্ট দল বাংলাদেশে আসবে আগামী ২১ নভেম্বর। দুই টেস্টের সিরিজের ভেন্যুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে প্রথম টেস্টটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ও দ্বিতীয় টেস্ট মিরপুরে। সিলেটে সর্বশেষ টেস্ট হয়েছে ২০১৮ সালে। 


২৮ নভেম্বর শুরু প্রথম টেস্ট ম্যাচের আগে একই ভেন্যুতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা। প্রস্তুতি ম্যাচটি হবে ২৩ ও ২৪ নভেম্বর। ৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট। 


আরও খবর

6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

৩৪ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

৪০ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে