আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলায় মানবিক কর্মী ও শিক্ষক যুবক হাসপাতালে


বাগেরহাটের মোরেলগঞ্জে 'মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থা'র সদস্য  ও 'মানবিক খুলনা ব্লাড ব্যাংক' বাগেরহাট জেলা শাখার  সমন্বয়ক, মোরেলগঞ্জ স্বাধীন বাংলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক  এবং জে কে একাডেমির সহকারী  শিক্ষক নয়ন খানের (২৪) ওপর হত্যার উদ্দেশ্যে  বর্বরচিত সন্ত্রাসী হামলা করেছে  চিহ্নিত বখাটে মাদকাসক্ত শিমুল ও তার সহযোগীরা। এতে গুরুতর আহত  অবস্থায় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ আগস্ট)  বিকাল ৫ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী  পুরাতন থানা  রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টারের সামনে।  মানবিক কর্মী ও স্কুল শিক্ষক নয়ন খান বৃহস্পতিবার  স্কুলের কাজ শেযে বিকেলে পৌরসভার ৮ নং ওয়ার্ডের সোলমবাডিয়া এলাকায় বাড়ি ফেরার পথে পথিমধ্যে   বারইখালী পুরাতন থানা  রোডের ওপর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ অতর্কিত হামলা করে পূর্ব  থেকে ওৎ পেতে থাকা বখাটে শিমুল ও তার সন্ত্রাসী  বাহিনী।  লাঠি -সোঠা নিয়ে নয়নকে বেদম প্রহারসহ মাথায় আঘাত করে। ফলে সে রাস্তায় লুটিয়ে পড়ে।  পরে সাধারণ পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে বলে তার স্ত্রী জানায়।
জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলা স্বাধীন বাংলা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটি হয় শিমুলের সঙ্গে অন্যান্য সদস্যের।
সংস্থার মেয়ে সদস্যদের ইনবক্সে গিয়ে আপত্তিকর  কথা বলে উত্ত্যক্ত সহ বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করে কতিপয় সদস্য ।  এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন খান গ্রুপে একটি সতর্কীকরণ  নোটিশ  দেয়। সবাই  এটা মেনে নিলেও বখাটে শিমুল তালুকদার বলে 'মেয়েদের গ্রুপে রাখার দরকার নাই'। তারপর এই কথায় কয়েকজন কাউন্টার বক্তব্য দিলে পরে শিমুল অবস্নাথা বগতিক দেখে গ্রুপ থেকে লিভ নেয়। 
এঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত শিমুল প্রতিশোধ  পরায়ন হয়ে তার সহযোগীদের নিয়ে এমন বর্বরোচিত  হামলা চালিয়েছে বলে আহত নয়ন খান জানান। হামলার ঘটনা এখন সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল।
 বখাটে শিমুল উপজেলার ভরাঘাটা এলাকার জনৈক শহীদুল ইসলামের  ছেলে এবং মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বলে জানা গেছে। 
হামলার শিকার মানবিক কর্মী  ও শিক্ষক  নয়ন খানের শরীরের বেশ কিছু স্থানে কালো দাগ দেখা যায় ও মাথায় কয়েকটি সেলাই লাগে বলে  হাসপাতাল সূত্রে  জানা যায়। 
 এদিকে, এ ঘটনায়  সোশ্যাল মিডিয়ায়   প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ব্লাড নিয়ে কাজ করা নিরীহ নয়ন খানকে হামলার ঘটনায় জড়িতদের  বিচারের  আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।
Tag
আরও খবর