চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল আরব আমিরাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2023 05:24:36 pm

© সংগৃহীত ছবি


টি-টোয়েন্টি ক্রিকেট সর্বদাই অনিশ্চয়তায় ভরপুর। আর সেটিই যেন আবার প্রমাণিত হলো আরব আমিরাত-নিউজিল্যান্ড ম্যাচে। আইসিসির সহযোগী সদস্যের বিপক্ষে এর আগে কখনোই হারেনি নিউজিল্যান্ড। এবার, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের রীতিমতো উড়িয়ে দিয়েছে আরব আমিরাত। শনিবার (১৯ আগস্ট) নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে দলটি। আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪২ রান সংগ্রহ করে। জবাবে মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে ২৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় স্বাগতিকরা। 


আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানের নিজেদের প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আরব আমিরাতের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে দলকে বিপদমুক্ত করেন চ্যাপম্যান ও নিশাম। শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৬৩ রান করেন চ্যাপম্যান। আরব আমিরাতের আফজাল খান ২০ রানে শিকার করেন ৩ উইকেট। 


১৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। তবে এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাত। ওয়াসিম ২৯ বলে ৫৫ এবং আসিফ খান ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। 



আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে