আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসকে বিদায় সম্মাননা স্মারক প্রদান মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের


সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস'র অবসর জনিত বিদায় উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 গতকাল শনিবার (১৯ আগষ্ট ) রাত ৯টায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। ওইসময় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব অত্র কলেজের উন্নয়ন ও অবদানের জন্য অধ্যক্ষ নীতিশ বিশ্বাসের সৌজন্যে এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রেসক্লাবে'র সভাপতি মোঃ আবু সালেহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ।

এছাড়া বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, দপ্তর সম্পাদক শিব সজল যীশু ঢালি, অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ এখলাস শেখ, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এইচ.এম. শহিদুল ইসলাম, এম এ জলিল, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক, মোঃ আলী হায়দার ছগীর, মো. সাইফুল ইসলাম কবির, তাজুল ইসলাম বাবলু। 

বিদায়ী প্রফেসর নীতিশ বিশ্বাস তার বক্তব্যে বলেন, শিক্ষকতা পেশায় জীবনের সবটুকু উজাড় করে কাজ করার চেষ্টা করেছি সব সময়। চেষ্টা করেছি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যানের। কতটুকু পেরেছি আপনাদের মূল্যায়ন। এরপরও আমার এ পথ পরিক্রমায় ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।'


তিনি দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেেন এবং স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। 


এর আগে বিদায়ী অধ্যক্ষ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়। 

আরও খবর