আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

‘সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে পাঁচ লাখ টাকা’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2023 09:31:37 am

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাঁচ লাখ এবং অঙ্গহানি হওয়া ব্যক্তি তিন লাখ টাকা করে পাবেন।


রবিবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।


তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়া হবে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সহায়তা দেয়া হবে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।


এটা অব্যাহত থাকবে কি না জানতে চাইলে নূর মোহাম্মদ মজুমদার বলেন, এটা অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। এ সময় ওবায়দুল কাদের বলেন, এটা যখন শুরু হয়েছে, অব্যাহত থাকবে।


এই বিধান কখন থেকে কার্যকর হবে জানতে চাইলে নূর মোহাম্মদ মজুমদার বলেন, আমাদের বিধি কার্যকর হওয়ার পর থেকে এটি কার্যকর হবে।


সড়ক দুর্ঘটনায় আগে যারা নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগেরগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিধি কার্যকরের আগে তো আমরা যেতে পারছি না।


এ সময় ওবায়দুল কাদের বলেন, এক্ষেত্রে নিয়ম চালু করা হয়েছে। এটার বিধি হয়েছে, বিধি প্রয়োগ করতে হবে। এখন সেজন্য এটা চালু হয়েছে।

আরও খবর