জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কালকিনিতে জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-09-2022 01:38:42 am

ফাইল ছবি


◾তারিকুল ইসলাম সুজন


'আমাদের প্রিয় খাসেরহাট' স্বেচ্ছাসেবী সংগঠনের প্রযোজনায় মাদারীপুরের কালকিনি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

 

গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর )সকাল ০৭টা থেকে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন বাড়ির আঙিনায় ৭০০টির অধিক বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন স্বেচ্ছাসেবীরা। 


জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য বৃক্ষ রোপণের কার্যকরী ভূমিকা পালনে সচেষ্ট এই স্বেচ্ছাসেবী সংগঠন। এবারের আয়োজনে প্রায় ৫০টি দেশীয় প্রজাতির ও ৫ হাজার ফলজ এবং ঔষধি বৃক্ষ রোপণ করে।


বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন 'আমাদের প্রিয় খাসেরহাট' এর স্বেচ্ছাসেবী আবিদ জাহান আশিক । এছাড়াও আরও উপস্থিত ছিলেন সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন,বিশিষ্ট সাংবাদিক তারিকুল রহমান বাদল খান, চন্দ্রকলির সমন্বয়ক শাখাওয়াত উল্লাহসহ স্থানীয় জনগণ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদ উদ্দিন বলেন, বর্তমানে জলবায়ুর প্রভাবে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এর প্রভাব আমাদের দেশেও পড়ছে। জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নাই। 


এছাড়াও প্রতিটি গাছের উপকারিতা তুলে ধরে গাছের যত্ন নেয়ার জন্য বাড়ির মালিকদের অনুরোধ জানান। চন্দ্রকলীর স্বেচ্ছাসেবীদের এমন কর্মসূচি ও বাস্তবায়ন পরিবেশের জন‍্য কল‍্যাণকর হওয়ায় সাধুবাদ জানান স্থানীয় জনসাধারণ ও অতিথিবৃন্দ। 


উল্লেখ্য, গত ৪ বছর ধরে চন্দ্রকলির সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ নিজস্ব পরিবেশের ভারসাম‍্য টিকিয়ে রাখতে ঔষধি-ফল ও বিরল প্রজাতিসহ শতাধিক প্রজাতির প্রায় ৬০ হাজার চারা রোপণ ও বিতরণ করেছেন।


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯০ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে