তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

গ্রাহকের ডেটা অ্যাপ কীভাবে ব্যবহার করে তা দেখাবে গুগল প্লে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2023 01:13:20 am

গুগলের প্লে অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে “ডেটা সেইফটি” নামের নতুন ফিচার। কোনো অ্যাপ ডাউনলোডের আগেই অ্যাপটি কিভাবে ডেটা সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ করবে তা গ্রাহকদের দেখাবে এই নতুন ফিচারটি।


“গ্রাহক এবং অ্যাপ নির্মাতাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে কোনো অ্যাপ কোন কোন তথ্য সংগ্রহ করছে কেবল তার তালিকা দেওয়া যথেষ্ট নয়।” – এক পোস্টে বলেছে গুগল। “অ্যাপ নির্মাতারা কোন কোন তথ্য সংগ্রহ করবেন এবং কীভাবে সেগুলো ব্যবহার করা হবে তা জানাতে আমরা একটি ‘ডেটা সেইফটি’ ফিচার তৈরি করেছি।”


এর মাধ্যমে যা দেখা যাবে:


কোন উদ্দেশ্যে অ্যাপ নির্মাতারা কোনো তথ্য সংগ্রহ করবেন।


সংগ্রহকৃত সেই তথ্য কোনো থার্ড পার্টির সঙ্গে শেয়ার করা হবে কি না। 


অ্যাপটির নেওয়া নিরাপত্তা উদ্যোগ- যেমন ডেটা স্থানান্তরে এনক্রিপশন করা হবে কিনা এবং কোনো গ্রাহক তার দেওয়া ডেটা ডিলিটের ইচ্ছা জানাতে পারবেন কিনা।


প্লে স্টোরে শিশুদের সুরক্ষায় বিশেষভাবে তৈরি গুগল প্লে’র ফ্যামিলি নীতিমালা অ্যাপটি সঠিক ভাবে অনুসরণ করে কি না।


সেই অ্যাপের নির্মাতারা কোনো বৈশ্বিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করেন কিনা (বিশেষ করে মোবাইল অ্যাপ্লিকেশন নিরাপত্তা যাচাই।)


ডেটা সেইফটি ফিচারের কথা গত জুলাইয়ে ঘোষণা দেয় কোম্পানিটি, ফার্স্ট-পার্টি এবং থার্ড পার্টি উভয় শ্রেণির অ্যাপ নির্মাতারা এর আওতাভুক্ত হবেন। এই ফিচারটি অ্যাপলের “নিউট্রিশন লেবেলের” অনুরূপ। এখন থেকে অ্যান্ড্রয়েড গ্রাহকদের তাদের ডাউনলোড করা ডেটার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে বলেছে লিখেছে সিনেট। যেমন কোনো অ্যাপ গ্রাহকের লোকেশন ব্যবহারের অনুমতি চাইলে তিনি কেবল একবারের জন্য অনুমতি বা অ্যাপ ব্যবহারকালীন সময়ের জন্য অনুমতি কিংবা সব সময়ের জন্য অনুমতি দিতে পারেন।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৭ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৬ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে