ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, ডাক পেলেন বিজয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2023 08:23:26 am

জ্বর পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার লিটন দাস। তার বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে এনামুল হক বিজয়ের নাম। 


বুধবার (৩০ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই দলের সাথে শ্রীলংকায় যোগ দেয়ার কথা বিজয়ের।


ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ দল। ইনজুরির কারণে এশিয়া কাপের দল ঘোষণার আগেই ছিটকে গেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। ভরসা ছিল লিটন দাসকে নিয়ে। তবে জ্বরের কারণে প্রথম দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি তিনি। এরপর ধারণা করা হচ্ছিলো, এশিয়া কাপের প্রথম ম্যাচে না খেললেও বাকি ম্যাচগুলো খেলতে পারবেন। তবে সেটাও সম্ভব হলো না।


লিটনের বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে এনামুল হক বিজয়ের নাম। সর্বশেষ ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানদে সিরিজে সুযোগ পেয়েছিলেন বিজয়। কিন্তু পারফরম্যান্স ভালো না হওয়ায় এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। ঢাকা প্রিমিয়ার লিগে রান পেলেও খোলেনি জাতীয় দলের দরজা। 


বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।’


লিটন না থাকায় বিজয়ের মতো একজনকেই খুঁজছিল বিসিবি। যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও করতে পারেন। প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘লিটনের না থাকায় আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন ছিল যিনি কিপিংও করতে পারেন। সেজন্যই এনামুলকে নেওয়া।’  


উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে