কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

বশেমুরবিপ্রবি'তে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2023 10:40:34 am


◾ আর এস মাহমুদ হাসান  : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।


গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১.৩০ টায় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের আওতাধীন এই হাসপাতালে উদ্বোধন করেন কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক ও এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক। 


এসময় উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত জ্যোতি ও ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। এছাড়া এএসভিএম বিভাগের ইন্টার্ন ডাক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক বলেন, "এএসভিএম বিভাগের ৫ বছর মেয়াদি শিক্ষার কার্যক্রম ও সনদপত্র প্রাপ্তির জন্য ভেটেরিনারি টিচিং হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যক। এএসভিএম বিভাগ তাদের ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ভেটেরিনারি টিচিং হাসপাতালে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য শিক্ষা সফরের আয়োজন করেছে। সে অভিজ্ঞতার আলোকে তারা অনানুষ্ঠানিকভাবে ভেটেরিনারি টিচিং হাসপাতালের কার্যক্রম আগে থেকেই শুরু করেছে। অদ্য ৫ সেপ্টেম্বর এএসভিএম বিভাগের ভেটেরিনারি টিচিং হাসপাতালের শুভ উদ্বোধন হলো। এর মাধ্যমে প্রাণী চিকিৎসার জগতে এক নতুন দ্বারের উন্মোচিত হলো। এই উদ্যোগের জন্য বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য রইল অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। উল্লেখ্য যে, এই ভেটেরিনারি টিচিং হাসপাতালের আধুনিকায়ন ও সুবিধাদি অতিসত্বর নিশ্চিত করার জন্য অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি, ডিএলএস ও পেশাজীবী সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান রইল।"


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, "আমাদের বিভাগ এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন থেকে আমরা কম্বাইন্ড ডিগ্রি দেয়। ডিগ্রি পাওয়ার পর শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রাপ্তির সাপেক্ষে তারা নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবে ও প্রাকটিস করতে পারবে। সেই লক্ষ্যে ভেটেরিনারি টিচিং হাসপাতাল প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি ছিলো। যেটা আমরা প্রথম থেকে আশা করেছিলাম, যাইহোক অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আমরা ভেটেরিনারি টিচিং হাসপাতালে উদ্বোধন করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের চর্চাও করতে পারবে। আমি মনে করি টিচিং হাসপাতাল উদ্বোধন এর মাধ্যমে আমাদের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ কর্তৃক প্রদত্ত ডিগ্রীর জন্য যা যা দরকার তার একটা পরিপূর্ণতা পেল।"



আরও খবর