সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দরে চোখ ওঠা রোগীদের লাগবে চিকিৎসকের সার্টিফিকেট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2022 05:34:42 am

সংগৃহীত ছবি



চোখ ওঠা রোগীদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ নির্দেশনা দিয়েছে। চোখ ওঠার সাত দিনের মধ্যে বিদেশ ভ্রমণ না করতে অথবা চিকিৎসকের সার্টিফিকেট সঙ্গে রাখতে বলা হয়েছে।


গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই নির্দেশনা দেন।


নির্দেশনায় তিনি বলেন, বিদেশ যাওয়া বিশেষ জরুরি হলে চোখ ওঠা রোগীদের বিএমডিসি রেজিস্টার্ড চক্ষু বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র লাগবে। বিকল্প হিসেবে এমবিবিএস ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করে সানগ্লাস পরে বিমানবন্দরে ঢুকতে হবে। তাহলে বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা রোগীকে পর্যবেক্ষণ করে ভ্রমণের অনুমতি দিতে পারেন।


সম্প্রতি ঢাকাসহ সারা দেশে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ নির্দেশনা দেওয়া হয়।


চোখ ওঠা রোগে বিশেষ জটিলতা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, বাজারে চলতি ওষুধেই কাজ হয়। বিশ্রাম বা ড্রপ বা ওষুধ গ্রহণ করাই যথেষ্ট। এ রোগ সারতে সাধারণত দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় না।


আরও খবর