ঢাকাসহ সারাদেশে ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তার মদ্ধে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
বুবুধবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানান, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে