আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বাংলাদেশে বিনিয়োগে নেদারল্যান্ডসের প্রতি আহ্বান: ড. মোমেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-09-2023 09:07:35 am

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী লাইজে শ্রেইনেমাকার। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে উভয় মন্ত্রী দুদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে উভয় মন্ত্রী আলোচনা করেন। 


পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের ওপর উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান।


ড. মোমেন বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে। ডাচ বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। উভয় মন্ত্রী দুদেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি এবং দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরো সম্প্রসারণের ব্যাপারেও আলোচনা করেন।


Tag
আরও খবর