কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2023 08:57:51 am

এপ্রিলের শুরুতে ৬ বছর পর র‌্যাংকিংয়ের নম্বর ওয়ান পজিশন দখল করে নেয় আর্জেন্টিনা। এর মাধ্যমে তারা পেছনে ফেলে দেয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। এবার সেই অবস্থান আরও মজবুত করলেন লিওনেল মেসিরা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে তাদের ব্যবধান আরও বেড়ে গেল।


আজ (বৃহস্পতিবার) নতুন এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া তালিকার শীর্ষ সাতটি অবস্থানে আসেনি কোনো পরিবর্তন। তালিকায় সবার ওপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৫১.৪১। গত জুলাইয়ে সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৪৩.৭৩ পয়েন্ট ছিল তাদের।


নম্বর দুইয়ে থাকা ফ্রান্স ৮.৬৫ পয়েন্ট পিছিয়ে গেছে। আগের র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ০.১৯। কিছুদিন আগে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও প্রীতি ম্যাচে কিলিয়ান এমবাপের দল জার্মানির কাছে হেরে যায়। ফলে ফ্রান্সের পয়েন্ট ২.৭৮ কমে দাঁড়িয়েছে ১৮৪০.৭৬-এ। 


তবে পয়েন্ট বেড়েছে তিনে থাকা ব্রাজিলের, ৯.৩৪ বেড়ে ১৮৩৭.৬১ পয়েন্ট দাঁড়িয়েছে নেইমার জুনিয়রদের। চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর তারা পেরুর মাঠে ১-০ গোলে জেতেন। এর মাধ্যমে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সামনে থাকা ফ্রান্সের সঙ্গে ব্যবধান কমিয়েছে।


এরপর ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে চতুর্থ থেকে সপ্তম স্থান পর্যন্ত কারও অবস্থান পরিবর্তন হয়নি। যথাক্রমে রয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের জায়গা দিতে গিয়ে নয়ে নেমে গেছে ইতালি। দশম স্থান রয়েছে স্পেনের দখলে।


গত বিশ্বকাপে চমক দেখানো মরক্কো আফ্রিকার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। একধাপ এগিয়ে তারা উঠেছে ১৩ নম্বরে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি রয়েছে ১৫তম স্থানে। ১৭ নম্বরে অবস্থান করছে উরুগুয়ে।