মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ভালুকায় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে দর্শকের ঢল

মোঃ নাজমুল ইসলাম ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি।।‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগ আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম ভালুকা বয়েজ ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ১-০ গোলে জয়লাভ করে ভালুকা বয়েজ ক্লাব।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় ভারী বৃষ্টি মধ্যেই আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ মাঠের আশপাশের ছাদ, বাড়ির সীমানা প্রাচীর, গাছের ডালে খেলা দেখতে আসা দর্শকদের অবস্থান নিতে দেখা যায়। প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু।

তিনি বলেন, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক উপস্থিতিই প্রমাণ করে ফুটবল খেলা এদেশে এখনো কত জনপ্রিয়। ফুটবলের জোয়ার তৈরি করতে ব্যারিস্টার সুমনের এমন চেষ্টাকে সাধুবাদ জানাই। দেশকে মাদকমুক্ত, জঙ্গিমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই।


এ সময় ব্যরিষ্টার সুমন দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের চেয়ে অনেক সম্পদশালী। আপনারা যদি পড়াশোনাটা করেন মাদকটা যদি ছাড়েন আমার বিশ্বাস শুধু ময়মনসিংহ নয় সারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ভালুকাবাসীর আছে।


তিনি আরও বলেন, ঘাম ঝরিয়ে মাটিতে রক্ত ফেলে আমি যেহেতু ইতিহাসে একটা জায়গায় তৈরি করতে পেরেছি আপনাদেরকেও বলছি শরীরের ঘাম ঝরান। কারণ ঘাম কেনো দিন প্রতারণা করতে পারে না। যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। শরীরের ঘাম কখনও প্রতারণা করে না। যে পরিমাণ সহযোগিতা আপনারা করছেন তা বাকি জীবন আপনাদের প্রতিদান দিয়ে শেষ করতে পারবো না।


এসময় আরও উপস্থিত, ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।#

Tag
আরও খবর